২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গোয়াইনঘাটে ৪৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২১
গোয়াইনঘাটে ৪৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual2 Ad Code

গোয়াইনঘাটে ৪৯ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual1 Ad Code

 

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ-
গোয়াইনঘাট উপজেলার চারগ্রামস্থ লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বোতল বিদেশী মদসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

Manual3 Ad Code

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী টিকেন্দ্র ওরপে টসরকে (৬৫)। সে উপজেলার চারিগ্রামের মৃত জীবন দাশের ছেলে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানার ৯ নম্বর ওয়ার্ডের চারগ্রামস্থ লামাদুমকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালায়।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

এসময় অভিযানে অংশ নেন মেজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) সোমেন মজুমদার এবং সহকারী পুলিশ সুপার (এএসপি) আফসান-আল-আলম।

Manual1 Ad Code