২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

তোমারে হারায়ে খুঁজি ✒️ রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
তোমারে হারায়ে খুঁজি   ✒️ রোখশানা রফিক

Manual5 Ad Code

তোমারে হারায়ে খুঁজি

Manual4 Ad Code

✒️✒️ রোখশানা রফিক ✒️✒️

Manual5 Ad Code

তুমি রয়ে যাও দূরে, আরো দূরে,
গাঢ় অন্ধকারে প্রগাঢ় শ্যামলিমায়।
তোমার পরশ সুখ সান্নিধ্যের তরে
তবু কেন মোর প্রাণ উছলায়?
তোমারে হারাই ভীড়ে, লোকারণ্যের ভীড়ে,
দলিত মথিত পদপিষ্ট পঙ্কিলতায়।
তোমারে চাহিয়া মোর আঁখিকোনে
তবু কেন বারি উথলায়?

Manual6 Ad Code

তোমারে পাইনা সুরে, অনাবিল কোনো সুরে,
মায়াবী ঘুমের কোজাগরী পূর্ণিমায়।
তবুও তোমারে কেন খুঁজে ফিরি
শ্রাবন-কালো বাদল ঘন সন্ধ্যায়?
তোমার স্মৃতি রয় অন্তরে, মম অন্তরে,
পরাণের গহীন আবেশে কোমলতায়।
তাই তোমারে হারায়ে খুঁজি
চৈতালী দিনে পূবালী হাওয়ায় হাওয়ায়।।