২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বাদল-সন্ধ্যা : রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
বাদল-সন্ধ্যা  : রোখশানা রফিক

Manual6 Ad Code

বাদল-সন্ধ্যা

Manual5 Ad Code

রোখশানা রফিক

Manual1 Ad Code

মন ময়ুরী পেখম মেলেছে
বাদল ঘন কাজল সন্ধ্যায়,
সঘন মেঘ পুঞ্জে পুঞ্জে
ঈশান কোনে গরজায়।
ফুটেছে কেয়া, যুথী, কামিনী
সৌ্রভে প্রাণহারা,
মনের মাঝারে সুরের লহরী
আবেশে মাতোয়ারা।

থেকে থেকে আলোর আভা
বিজলী চমকায়,
তারি মন্দ্রমধুর স্বরে
বিরহিনী থমকায়।
এমনতরো বাদল দিনে
কে জানে তুমি কোথায়?
তোমারে চাহিয়া আঁখিকোনে মোর
অশ্রুবারি উথলায়।।

Manual4 Ad Code