২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

মনপাখি – রোখশানা রফিক

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২১
মনপাখি – রোখশানা রফিক

Manual1 Ad Code

মনপাখি

Manual4 Ad Code

রোখশানা রফিক

Manual1 Ad Code

ক্ষনেক জড়াতে যেয়ে
যারে আমি ভালোবেসে
ফেলি চিরতরে,
সেও কি বেসেছে
ভুলে আমারেও
কিছু ভালো?

ক্লান্ত  হৃদয় পেতে
অপেক্ষায় চেয়ে থাকি
তার পথ।
তবু জয়রথ তার
সরে সরে যায়
আমার চোখের
প্রান্ত থেকে।

Manual6 Ad Code

হৃদয় বসন্তে জেগে
তার নামে গান গায়
রাতচর পাখি,
আমি চেয়ে থাকি
আর ভাবি,
ভুলে সে ভালোই আছে।

Manual7 Ad Code

আমি কেন তবে অকারণ
কাজে বা অকাজে
সেই তারে এতো বেশী
মনে রাখি?