২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে পোশাক শ্রমিককে ডেকে নিয়ে হত্যা

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
গাজীপুরে পোশাক শ্রমিককে ডেকে নিয়ে হত্যা

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু:
গাজীপুরে আল আমিন নামে এক পোশাক শ্রমিককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে বন্ধুরা তাকে বাসা থেকে ডেকে নেয়ার পর মঙ্গলবার সকালে শহরের জাঞ্জালিয়া এলাকার কাঁঠালবাগান থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আল আমিন নোয়াখালীর বেগমগঞ্জ থানার লাউতুলি গ্রামের তোফায়েল আহমেদের ছেলে।
আল আমিনের ছোট বোন তানিয়া জানান, তার ভাই গাজীপুর শহরের তেলিপাড়া এলাকায় রওশনারা বেগমের বাড়িতে বন্ধুদের সঙ্গে ভাড়া বাসায় থেকে শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আমান টেক্সটাইলে কাজ করতেন। সোমবার রাতে বন্ধুদের সঙ্গে বাসা থেকে বের হয়ে আল আমিন নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় তাকে খুঁজেও না পেয়ে পুলিশকে জানানো হয়।
সদর থানার এসআই মো. আতিকুর রহমান জানান, বন্ধুদের সঙ্গে মাদক নিয়ে বিরোধের জেরে খুন হয়েছেন আল আমিন। সোমবার রাতে বন্ধুরা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে জাঞ্জালিয়া এলাকায় তারা আল আমিনকে মারধর করে হত্যার পর মরদেহ ফেলে যায়। তার মাথায় জখম এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Manual6 Ad Code