১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

বর্ষা তুমি ফিরে পাওয়া যৌবনে

admin
প্রকাশিত জুলাই ৩০, ২০১৯
বর্ষা তুমি ফিরে পাওয়া যৌবনে

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

★★পিংকি রানী★★

বর্ষা তুমি কি কেবলই
আকাশ কন্যার অশ্রুসজল
নয়নের নিম্নমুখী প্রবাহিত জল।
নাকি ব্রক্ষপুত্রের সেই ফিরে পাওয়া উত্তাল যৌবন?
বর্ষা তুমি কি কোনো এক,
ভীত কিশোরীর চোখে মুখে লেগে থাকা বজ্রপাতের ভয়,
নাকি ঘরের চালে টিপ টিপ শব্দে
মায়ের আঁচল তলে লুকানো ভীত কোনো শিশুর ভয়?।
আমার মতে বর্ষা তুমি,
এক প্রাণোচ্ছল কিশোরীর বৃষ্টি ভেজা চুলের ফোঁটা ফোঁটা জল।
কোনো এক ছোট্ট কুঠির খোলা বাতায়নে
হাত বাড়িয়ে ছোঁয়া আবেগের ঢল।
বর্ষা তুমি জলে সিক্ত চোখ ধাঁধানো সবুজ প্রান্তর,
তুমি স্নিগ্ধ শীতল হাওয়া
আর………..
নদীর জলের শব্দ লহর।
বর্ষা তুমি পদ্ম পাতায় গড়িয়ে যাওয়া জল,
নদীর জলে গা ভাসানো শ্বেত হংসের দল।
বর্ষা তুমি জলের উপর
জল পড়ার এক নিবিড় ছন্দ
বর্ষা তুমি প্রকৃতির এক অপার সৌন্দর্য।।

Manual2 Ad Code

রচনাকাল: ৩০ শে জুলাই ১৯ ইং
বর্ষার মাঝামাঝি
ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনিষ্টিউট

Manual5 Ad Code