২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

হারজিৎ

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২১
হারজিৎ

Manual1 Ad Code

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ হারজিৎ ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷

৷৷৷৷৷৷ জান্নাতুন নাঈম ৷৷৷৷৷৷৷

Manual6 Ad Code

বুদ্ধির কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার ভালো মানুষির কাছে,

জীবনের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার বৈষম্যের কাছে,

মেধার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি সামাজিক মূল্যবোধের কাছে,

দৃঢ়তার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার বিবেকের কাছে,

Manual5 Ad Code

পরিশ্রমের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার অমানবিকতার কাছে,

শেখার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার মূর্খতার কাছে।

আঁধারেও কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি আলোর প্রজ্বলিত শিখার তাপদাহে,

মরুর বালুতে হঁাটতে শিখেছি, কষ্ট হয়নি
কষ্ট হয়েছে কাঁদায় পা আটকে গিয়ে।

নারীত্বের কাছে হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার সৃষ্টির চির নিয়মের কাছে,

সময়ের কাছে হারতে শিখিনি
হেরে গিয়েছি সময়ের দাসত্বের কাছে।

Manual6 Ad Code

নির্মমতার কাছে হারতে শিখিনি
হেরে গিয়েছি বার-বার মানবিকতার কাছে।৷৷

Manual7 Ad Code

প্রযুক্তির কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি এর নান্দনিক অপব্যবহারের কাছে,

পরাধীনতার কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি কাঁটাতারের শৃঙ্খলতার কাছে।

বন্ধুত্বের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে গিয়েছি বিশ্বাসের কাছে,

কর্তব্যের কাছে কোনদিন হারতে শিখিনি
হেরে যাই বার-বার অভিযোগের কাছে।

জীবন যুদ্ধে কোনদিন হারতে শিখিনি
হেরে যাই বারবার মৃত্যুর কাছে।