২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

বড়াল নদীর সংযোগ খাল পুনঃ খননের উদ্বোধন

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২১
বড়াল নদীর সংযোগ খাল পুনঃ খননের উদ্বোধন

Manual5 Ad Code

আব্দুল বারী, নাটোর প্রতিনিধি:
নাটোরের বগাতিপাড়ায় বড়াল নদীর সংযোগ খাল পুনঃ খননের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার তমালতলা চক হরিরামপুর সুইস গেট এলাকায় খাল খনন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু ও নের্তৃবৃন্দসহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উদ্বোধক সংসদ বকুল বলেন, খালটি পুনঃ খননের ফলে বাগাতিপাড়া ও নাটোর সদর উপজেলার ৫টি বিলের অন্তত ৫০ হাজার হেক্টর জমি সেচ সুবিধার আওতায় আসবে। এক কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খালটি খনন করছে পানি উন্নয়ন বোর্ড।

Manual6 Ad Code