২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় মাটি খননকালে বেড়িয়ে এলো ১৪৩ পিস ধাতব মুদ্রা

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
রুহিয়ায় মাটি খননকালে বেড়িয়ে এলো ১৪৩ পিস ধাতব মুদ্রা

Manual5 Ad Code

রুহিয়ায় মাটি খননকালে বেড়িয়ে এলো ১৪৩ পিস ধাতব মুদ্রা

Manual8 Ad Code

হুসাইন মোঃআরমান,রুহিয়া থানা প্রতিনিধিঃ-

Manual5 Ad Code

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক স্কুল শিক্ষকের বাড়ী হতে ১৪৩ পিস বিভিন্ন ধরনের ধাতব মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। ১৫ মার্চ (সোমবার) রাত সাড়ে ১১ ঘটিকায় রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় এর নেতৃত্বে এসআই মনির হোসেন ও তার সংগীয় ফোর্সসহ ০১ (এক) টি ধাতব পাত্রসহ মোট ১৪৩ পিস বিভিন্ন ধরনের ধাতব মূদ্রা রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশব চন্দ্র (স্কুল শিক্ষক) এর বাড়ি থেকে উদ্ধার করে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, স্কুল শিক্ষক কেশব চন্দ্র তার নিজ বাড়িতে সেপটি ট্যাংক স্থাপনের জন্য একই গ্রামের শ্রমিক মহেন্দ্র চন্দ্র বর্মণ, পিতা-মৃত অখিল চন্দ্র বর্মণকে দিয়ে ১৩ মার্চে (শনিবার) মাটি খনন করাচ্ছিলেল।

মাটি খননকালে মাটির ভিতরে একটি ধাতব পাত্র পাইয়া তাহা বাড়ির মালিক কেশব চন্দ্র বর্মণকে দিয়ে দেন। কিন্তু বিষয়টি উভয়ে গোপন রাখেন।

মাটি খননকালে গুপ্তধন পাওয়ার বিষয়টি এক পর্যায়ে ফাস হয়ে যায়। স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে যায়।

Manual8 Ad Code

শ্রমিক মহেন্দ্র ধাতব পাত্রসহ মুদ্রা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের নিকট স্বীকার করেন। শ্রমিক মহেন্দ্র আরো বলেন, এই বিষয়টি তাকে স্কুল শিক্ষক কেশব চন্দ্র গোপন রাখতে বলেছিলেন।

স্কুল শিক্ষক কেশব চন্দের নিকট এ বিষয়য়ে জানতে চাইলে তিনি ক্যমেরার সামনে কোন কথা বলেননি এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেনা বলে সাংদিকদের জানান। ধাতব পাত্রসহ মুদ্রা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন রুহিয়া থানা ওসি চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Manual2 Ad Code