২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

সৈয়দপুরে বন্যপ্রাণী সংরক্ষনে সচেতনতামূলক এক দিনব্যাপী আলোচনাসভা

admin
প্রকাশিত মার্চ ১৬, ২০২১
সৈয়দপুরে বন্যপ্রাণী সংরক্ষনে সচেতনতামূলক এক দিনব্যাপী আলোচনাসভা

Manual5 Ad Code

সৈয়দপুরে বন্যপ্রাণী সংরক্ষনে সচেতনতামূলক এক দিনব্যাপী আলোচনাসভা

 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ-

Manual1 Ad Code

আজ ১৬ মার্চ (মঙ্গলবার) নীলফামারী জেলার সৈয়দপুরে বন্যপ্রাণী অপরাধ দমন ও সংরক্ষনে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকা ও করণীয় বিষয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ঐ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ওই সভা আয়োজন করে। এতে সহযোগিতা করে সৈয়দপুরের বন্যপ্রাণী ও উদ্ভিদ নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা।

Manual2 Ad Code

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের মহিলা ৩২৩ সংসদ সদস্য রাবেয়া আলিম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, সামাজিক বন বিভাগ রংপুরের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষন কর্মকর্তা স্মৃতি সিংহ রায়, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের ওয়াইল্ড লাইফ ফরেনসিক ল্যাবের উর্ধ্বতন ল্যাব টেকনিশিয়ান কনক রায়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. রাশিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মমতা সাহা,শাবাহাত আলী সাব্বু উপদেষ্টা সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থা,এসময় সংগঠনটির কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন মো. আলমগীর হোসেন প্রতিষ্ঠাতা সভাপতি সেতু বন্ধন যুব উন্নয়ন সংস্থা, সহ-সভাপতি বীথি ইসলাম,সাংগঠনিক সম্পাদক নওশাদ আনসারী, সাবেক সহ সভাপতি রুহুল আমিন প্রমুখ।

Manual4 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি খুরশিদ জামান কাকন।

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন এর সদস্য ও সচেতন মহলের বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।