২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

জাফলংয়ে পর্যটন ফটোগ্রাফার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

admin
প্রকাশিত মার্চ ১৫, ২০২১
জাফলংয়ে পর্যটন ফটোগ্রাফার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

Manual4 Ad Code

জাফলংয়ে পর্যটন ফটোগ্রাফার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

ইব্রাহীম আলী: সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতি কণ্যা জাফলং এ আগত পর্যটকদের সেবায় নিয়োজিত সংগঠন জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

সোমবার দুপুরে স্থানীয় জাফলং পর্যটন কেন্দ্রের বল্লাঘাট সিকদার মার্কেটে জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন আলী’র সভাপতিত্বে এবং জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নির্বাচন কমিশনার শ্রী শেরগুল গোষাই’র পরিচালনায় নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মোঃ রতন শেখ।

Manual2 Ad Code

জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সাবেক সভাপতি মোঃ হোসাইন ইসহাক, জাফলং পর্যটন কেন্দ্র ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মহরম আলী, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ নিলয় পারভেজ সোহেল সাধারণ সম্পাদক রাজু রায়হান।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের এসআই আজিজুর রহমান আজিজ, জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নির্বাচন কমিশনার মিনহাজ মির্জা, এডহক কমিটির আহবায়ক রিপন দাশ, সদস্য রুহুল আমিন, ছাদেক আহমদ, জাফলং পর্যটন ষ্টুডিও মালিক সমিতির সদস্য আবু সালাম আজাদ, আব্দুল্লাহ মিয়া, মুহিবুর রহমান মুহিব, তুহিন শেখ, জাহাঙ্গীর হোসেন, পর্যটন নৌকা চালক সমিতির সদস্য ইমরান হোসেন প্রমুখ।

Manual4 Ad Code

আলোচনা সভা শেষে ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মোঃ রতন শেখ জাফলং ট্যুরিস্ট গাইড ও ফটোগ্রাফার সমবায় সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

ছবি ক্যাপশনঃ জাফলংয়ে পর্যটন ফটোগ্রাফার সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন ট্যুরিস্ট পুলিশ জাফলং সাব জোনের ইনচার্জ মোঃ রতন শেখ।

Manual4 Ad Code