২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

রুহিয়া আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
রুহিয়া আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

 হুসাইন  আরমান, রুহিয়া প্রতিনিধি| ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে ভেলরহাট উচ্চ বিদ্যালয় হলরুমে আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রোমান বাদশাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন। বিশেষ অতিথি ছিলেন থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু,সহ দপ্তর সম্পাদক গনেশ চন্দ্র সেন,১নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী,২০নং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নূরু,আখানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুখছেদুল হক স্বপন চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হোসেন, ইউনিয়ন সাবেক সভাপতি রেজাউল ইসলাম, যুগ্মসাধারণ সম্পাদক তাজেমুল হক , সাংগঠনিক সম্পাদক ওবায়দুল রহমান প্রমুখ। এছাড়াও পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।