১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১
রুহিয়া ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

Manual3 Ad Code

হুসাইন আরমান, রুহিয়া প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত কাল ০২ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে রুহিয়া ডিগ্রী কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ১নং রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বাবুর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রুহিয়া থানা আওয়ামীলীগের সভাপতি পার্থ সারথি সেন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু,থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মকবুল হোসেন, রুহিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব, থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপাধ‌্যক্ষ মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের তর্থ‌্য গবেষনা সম্পাদক জাহাঙ্গীর আলম,গনেশ চন্দ্র সেনপ্রমুখ। এছাড়াও রুহিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ৯ ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুলাল রব্বানী। সেই সাথে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে সকলের সহযোগিতা চান আওয়ামী লীগ নেতারা।