১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝিকরগাছা পঙ্গু শাহাবুদ্দীনের পরিবারে উদ্ভাবক মিজানের নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান

admin
প্রকাশিত জানুয়ারি ২৮, ২০২১
ঝিকরগাছা পঙ্গু শাহাবুদ্দীনের পরিবারে উদ্ভাবক মিজানের নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান

Manual4 Ad Code

আবদুল্লাহ আল মামুন, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোর জেলার ঝিকরগাছা উপজেলার জামালপুর গ্রামের পঙ্গু শাহাবুদ্দীনকে প্রবাসী তরিকুল ইসলামের সহযোগিতায় নগদ অর্থ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ২৭ জানুয়ারী বুধবার দুপুরে অসহায় পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে গিয়ে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান। উদ্ভাবক মিজানুর রহমান মিজান করোনা ভাইরাসের শুরু থেকে এখনো পর্যন্ত প্রতিদিন অসহায় হত দরিদ্র পঙ্গু ভবগুরে ভিক্ষুক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করে আসছেন। এছাড়াও তিনি কয়েকজন পঙ্গুকে প্রাবাসীদের সহযোগিতায় হুইল চেয়ার বিতরণ করেন আজ বুধবার দুপুরেও তিনি একজন অসহায় হত দরিদ্র পঙ্গুকে নগদ অর্থ ও শীতবস্ত্র প্রদান করেন। উদ্ভাবক মিজানুর রহমান মিজান বলেন যে সমস্ত প্রবাসী আমাকে অর্থ দিয়ে মানবসেবায় নিয়োজিত রেখেছেন তাদের প্রতি আমি চির কৃতজ্ঞ, এবং আমার অন্তরের অন্তর স্থল থেকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা রইলো , এবং তাদের জন্য দোয়া করি তাদের কে আল্লাহ পাক সুস্থ রাখুক।