২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

★★অনিমেষ তোমার জন্য★★

admin
প্রকাশিত জুলাই ২৯, ২০১৯

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু

Manual4 Ad Code

অনিমেষ
তোমার জীবনাগর্ভে কি
প্রচন্ড অভিমান জন্ম দিয়েছিলে
আমি হয়তো সেইদিন
তোমার ব্যাথা গুলি বুঝতে পারিনি
কিন্তুু তুমি
আমার না বলা কথা গুলি,
বুঝতে পেরেছিলে নাকি।
নাও হতে পারে,ভাবনা একদিন
হামা গুড়ি দিতে দিতে
ঠিক পৌঁছে যাবে
তোমার অবক্ষান্ত দোয়ারে
ঠায় দিও,সল্পক্ষনের জন্য হলেও
ঐ চার দেয়ালের মাঝে
আজন্ম অধার্মিকের মত
বন্ধি জীবন কাটিয়ে
কি লাভ
অনিমেষ তুমি কি সত্যি
হাতখানি ছুঁয়ে দেখেছিলে
কেমন করে
রঙ্গীন থেকে জীবন সাদাকালো হয়
খুব ঘটা করে বলতে ইচ্ছে করে
স্বপ্ন গুলি কেন প্রতিদিন
একটি একটি করে,
অপমৃত্যুর খাতায় আচঁর কাটে
যথেষ্ট যুক্তিতর্ক নেই
মনের ভিতর সন্ধেহ দানা বাধেঁ
সত্যি কি
অনিমেষ তুমি মুক্তি পেতে চাও
বিবর্ণ নীলে আবরণে ঢাকা
এ জীবনাদশা থেকে মুক্তি পাবে
যতই আত্বচিৎকার জন্ম নিক না
দিন শেষে ফলাফল
তুমি আমি,বেলকচুঁরী পাতা
শুকনো ক্ষড়ায় শুধু শব্দ ধ্বনি
অনিমেষ
তোমার জীবনাগর্ভে
হিংসুটে ভালোবাসা লালিত করোনা
ঝড় বাদলে চাঁপা পরে যাবে
তখন হয়তো আমি
কারো শ্বয়ন কক্ষ্যে
টিপটিপ করে জ্বলা মৌনতার প্রদীপ
অনিমেষ তোমার লালিত
জীবনাগর্ভে কলঙ্কিত অধ্যায়
আর বেশী আগোয়ান বার্তা
হতে চেয়োনা
ধংশ স্তুুপে চাঁপা পরে যাবে
তুমি আমি আরো কত কি?

Manual6 Ad Code

ঋতু
০৩/১০/০১৮