৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন: চ্যাম্পিয়ান মুক্তিযুদ্ধা সংসদ

admin
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২০
জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন: চ্যাম্পিয়ান মুক্তিযুদ্ধা সংসদ

Manual5 Ad Code

জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন: চ্যাম্পিয়ান মুক্তিযুদ্ধা সংসদ

Manual4 Ad Code

ইব্রাহীম আলী, গোয়াইনঘাট প্রতিনিধিঃ-

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ে জাফলং প্রিমিয়ার লীগ (JPL) ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার বিকেলে জাফলং আমির মিয়া স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে টূর্ণামেন্ট পরিচালনা কমিটির জিয়াউর রহমান সাবু’র সভাপতিত্বে ও পূর্ব জাফলং ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সাজিদ’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন, সিলেট জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারপ্রাপ্ত সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম।

জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট’র পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ, পূর্ব জাফলং আওয়ামীলীগের আহ্বায়ক কমিটির ডাঃ নুরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন সুমন, জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মনিরউজ্জামান, হাজী সোহরাব আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সরোয়ারদী, বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মজির আহমদ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রাজিবুুল, পূর্ব জাফলং ছাত্রলীগের সভাপতি ইউসুফ আহমদ, সাধারন সম্পাদক সাব্বির রহমান সাজন, আব্দুল্লাহ, জুয়েল আহমদ, কাওছার আহমদ, পূর্ব জাফলং ছাত্রদলের সভাপতি সোহেল আহমদ, ক্রীড়াবিদ সুহিন আহমদ, জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মকবুল হোসেন প্রমুখ।

জাফলং প্রিমিয়ার লীগ ফুটবল টুর্ণামেন্ট’র ফাইনাল খেলায় জাফলং মুক্তিযোদ্ধা সংসদ একাদশ ২-১ গোলে আরাম ভাগ ফুটবল একাদশকে পরাজিত করে।

Manual3 Ad Code

জাফলং মুক্তিযোদ্ধা সংসদ একাদশের পক্ষে ইউনুস ও সুমন ১ টি করে গোল করে এবং জাফলং আরাম ভাগ ফুটবল একাদশের পক্ষে হাছান ১ টি গোল করে।

Manual7 Ad Code

উক্ত ফাইনাল খেলাটি পরিচালনা করেন টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।

Manual3 Ad Code