২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

শিখা নাহার এর লেখা কবিতা

admin
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২০
শিখা নাহার এর লেখা কবিতা

Manual2 Ad Code

শিখা নাহার এর লেখা কবিতা

Manual6 Ad Code

কবিতারা বড্ড ছোটাছুটি করে,
ওদের ধরতে পারিনা।
শব্দগুলো এলোমেলো হয়ে যায়।
সাজানো যায় না একদমই।
বড্ড দুষ্টু। লুকোচুরি খেলে।
কবিতা আয়না আমার কাছে।
কত্ত আদর দিয়ে ডাকছি,
আয় বোস।
কি হোল? পায়ে নুপুর দিয়ে ,
রিনিঝিনি সুর তুলে ছুটছিস।
ধরাতো দিস না।
তোর সুর হৃদয়ে বাজে।
কিন্তু ধরা না দিলে,
কিভাবে হবে?
আবার দুষ্টুমি।

Manual3 Ad Code

সবুজ ডুরে পাড়
শাড়ি পরে দৌড়াচ্ছিস ?
তাও বসবিনে।
চুপটি করে বস না একটু।
একটু বস্ ।আমি লিখি ।
আমি তোর ছন্দ নিয়ে , শব্দ নিয়ে,
একটা কিছু লিখি।
না । হবে না। ওমা মুখ গোমড়া।
তুই কি আমায় আড়ি দিলি?
উহু— আমি ভাব নেব।
চল খেলি বকুলতলে,
কি খেলি–‘ রান্নাবাটি,
পুতুলবিয়ে,দড়িলাফ ।
এবার খুশি তো?
এবার কিন্তু চুপটি করে বসতে হবে।
কথা সাজাবো, মালা গাঁথবো,
ছন্দ তুলবো।
কথারা সুর তুলবে।
তবেই হবে আমার কবিতা।।

Manual7 Ad Code

(4/11/2020 – 6:45AM)