২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

তোমাতে হারাই – শিখা নাহার

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২০
তোমাতে হারাই – শিখা নাহার

Manual7 Ad Code

তোমাতে হারাই

শিখা নাহার

Manual7 Ad Code

তোমার চোখের চেয়ে
গভীর কোন সমুদ্র দেখিনি।
যেখানে আমি ডুব দিতে পারি।

তোমার ছোঁয়ায় আমার ,শরীর ভাসে।
যা বাতাসও আমাকে ভাসাতে পারেনি।

Manual5 Ad Code

তোমাকে চেয়ে চেয়ে দেখার পরেও
আর অন্য কিছু দেখার ছিল না।
যা আমাকে ভুলিয়ে দিতে পারে।
আমি তাই তোমাকেই দেখেছি।
তোমাকেই দেখেছি।
হে প্রিয়তমা।

তোমার সুনয়না
তোমার দীঘল চুল,
তোমার মরাল গ্রীবা,
পদ্মফুলে রাঙা পায়ের নুপুর,
আমি দেখেছি বেতসলতার মত
তোমার ছিপছিপে গড়ন।

আহা কি দেখিনি আমি,
আর কি দেখার বাকি।

তাই আমি তোমাকে পেয়ে,
আর চাইনি কিছু।
খুঁজিনিও কিছু,

Manual1 Ad Code

তাই যাইনি বেশিদূর।
যেন হারিয়ে না যাই।
আমি হারাই তোমাতেই।।

Manual2 Ad Code

12/11/2020 ইং