২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

আইপিএলে অর্থ বাজিতে হেরে যাওয়ায় চিলমারীর এক যুবকের আত্মহত্যার চেষ্টা

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
আইপিএলে অর্থ বাজিতে হেরে যাওয়ায় চিলমারীর এক যুবকের আত্মহত্যার চেষ্টা

Manual6 Ad Code

আইপিএলে অর্থ বাজিতে হেরে যাওয়ায় চিলমারীর এক যুবকের আত্মহত্যার চেষ্টা

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

চিলমারী প্রতিনিধিঃ চিলমারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে অর্থ বাজি খেলায় হেরে কীটনাশক পান করে হামিদুল ইসলাম নামেএক যুবক আত্মহত্যার চেষ্টা করেছে। সে উপজেলাটির রমনা ইউনিয়নের সরকারবাড়ি গ্রামের মোঃ আলম মিয়ার পুত্র।

Manual7 Ad Code

১৫ বছর বয়সী হামিদুল ইসলাম জুয়া খেলার উদ্দেশ্যে বিভিন্ন সময় পরিবারের অজান্তে মায়ের গচ্ছিত টাকা হাতিয়ে নিতেন।

Manual5 Ad Code

গতকাল রাতে আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলায় অর্থ বাজিতে ৯ হাজার টাকা হারার পর আজ তার মা গচ্ছিত টাকার হিসাব চাইলে দুপুর ২টায় নিজের শয়নঘরে ঢুকে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায় হামিদুল।

এ অবস্থায় তার মা দেখে চিৎকার করলে স্থানীয়রা তাকে চিলমারী হাসপাতালে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রংপুর কুড়িগ্রাম সদর হাসপাতালে প্রেরণ করেন।