২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

admin
প্রকাশিত নভেম্বর ১১, ২০২০
ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

Manual2 Ad Code

ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সৈয়দ রুবেল,ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

Manual7 Ad Code

১১/১১/২০২০ইং তারিখ বুধবার সকালে শহরের টাউন হলে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠা শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।

Manual4 Ad Code

পরে জেলা যুলীগের আহ্বায়ক এবং পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরের সভাপতিত্বে আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক খাদ্যমন্ত্রী এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।

Manual8 Ad Code

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা কামাল শরীফ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: ছবির হোসেন, ইয়াদ মোর্শেদ প্রিন্স, যুবলীগ নেতা শফিকুল ইসলাম ও জামাল হোসেন মিঠু প্রমুখ।

এছাড়াও যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপনসহ নানা কর্মসূচী পালন করা হয় এবং শহরের গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র‌্যালি প্রদক্ষিণ করে।

Manual7 Ad Code

অপরদিকে সকালে পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: ছবির হোসেনের নেতৃত্বে পূর্বচাদকাঠি এলাকায় একটি বিরাট র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে শেষ হয়।

পুর্বচাদকাঠি বাগানবাড়িতে র‌্যালির শুরুতে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর এবং ঝালকাঠি সদর উপজেলার সাধারণ সম্পাদক মো: হাফিজ আল মাহমুদ।