২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই রমজান, ১৪৪৭ হিজরি

মাধবপুরে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০২০
মাধবপুরে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Manual5 Ad Code

মাধবপুরে ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 

Manual4 Ad Code

মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ-

খেলাধুলা যুব সমাজকে মাদক সহ খারাপ কাজ থেকে বিরত রাখে এরই ধারাবাহিকতায়

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরে “ধর্মঘর ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল” টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে ধর্মঘর ইউনিয়ন ক্রিয়া সংঘের উদ্যোগে উপজেলার ঐতিহ্যবাহী ধর্মঘর সাউথ কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মঘর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের মেম্বার মোঃ আশিকুর রহমান মামুন।

Manual1 Ad Code

ধর্মঘর ইউনিয়ন ক্রিয়া সংগঠনের সভাপতি মোঃশাহিনুর রহমান শাহিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মঘর ইউনিয়নের ঐতিহ্যবাহী কামাল স্পোটিং ক্লাবের সাবেক খেলোয়াড় মোঃআহসান হাবীব খুররম ও বদরুজ্জামান (ছোট বধু)।

Manual5 Ad Code

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃসানাউল হক চৌধুরী (শামীম) দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সাংবাদিক মোঃজাকির হোসেন, সংগঠনের সকল সদস্য বৃন্দ সহ এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

Manual5 Ad Code

প্রথম উদ্বোধনী খেলায় উপজেলার নুরুল্লাপুর তোফাজ্জল স্পোটিং ক্লাব ও মোহনপুর নিউ মিতালী স্পোটিং ক্লাব অংশগ্রহণ করে।

নির্ধারিত সময়ের খেলাটি ০-০ গোলে শেষ হলে তা গড়ায় টাইব্রেকারে। প্রথম শুট আউটে সমতা বিরাজ করলে পরে ৫-৩ গোলে ম্যাচ জিতে তোফাজ্জল স্পোর্টিং ক্লাব নুরুল্লাপুর।

উদ্বোধনী খেলা পরিচালনা করেন ধর্মঘর ইউনিয়নের বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃসেলিম মিয়া। সহকারী রেফারী ছিলেন তারেকুর রশিদ চন্দন এবং মোঃ সফিকুল ইসলাম সেলিম।