২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

ছেলের পোস্টে ফের আলোচনায় শ্রাবন্তী

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২০
ছেলের পোস্টে ফের আলোচনায় শ্রাবন্তী

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

ছেলের পোস্টে ফের আলোচনায় শ্রাবন্তী

 

বিনোদন ডেস্কঃ এইতো সেদিন, তৃতীয় সংসার ভাঙার খবরে আলোচনায় এসেছিলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। দুই বাংলার গণমাধ্যমেও শিরোনাম হয়েছিলেন শ্রাবন্তী। তার সংসার ভাঙার আলোচনা এখনো থামেনি। এবার সে আলোচনায় ঘি ঢাললেন শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চ্যাটার্জী।

নিজের ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে অনেক পুরানো একটি ছবি শেয়ার করেছেন অভিমন্যু। ক্যাপশনে লিখেন, ‘বড় কিছু আসছে’। তার সঙ্গে একটা বিস্ময়ের ইমোজি।

শ্রাবন্তীর ১৭ বছর বয়সী ছেলের এ পোস্টে নতুন করে ফের আলোচনায় এ টলিউড সুন্দরী। কী তার বড় কিছু? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে।

Manual2 Ad Code

অভিমন্যুর এ পোস্ট নেটিজেনদের বেশ চিন্তায় ফেলেছে। নানা ধরনের মন্তব্য করছেন তারা পোস্টটিতে। জানা গেছে, বিদেশে পড়াশোনা করে শ্রাবন্তীর ছেলে। মিউজিক নিয়েও রয়েছে তার বেশ আগ্রহ। টলিপাড়ার অনেকেই মনে করছেন, হয়তো মাকে নিয়ে নতুন কোনো মিউজিক্যাল প্রজেক্ট করবেন ছেলে।

Manual2 Ad Code

তবে বিষয়টি আসলে কি? সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ওদিকে, মা-ছেলে চমক দেখার অপেক্ষায় নেটিজেনরা। উল্লেখ্য, অভিমন্যু শ্রাবন্তীর প্রথম সংসারের ছেলে। তার ডাক নাম ঝিনুক।

Manual5 Ad Code