২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

কানাইঘাটে লোহাজুরি গ্রামে নজরুল ইসলাম নজু মিয়া সন্ত্রাসী হামলায় নিহত

admin
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
কানাইঘাটে লোহাজুরি গ্রামে নজরুল ইসলাম নজু মিয়া সন্ত্রাসী হামলায় নিহত

Manual7 Ad Code

 

কানাইঘাটে লোহাজুরি গ্রামে নজরুল ইসলাম নজু মিয়া সন্ত্রাসী হামলায় নিহত : গ্রেফতার ৪

Manual3 Ad Code

 

ইফতেখার আলম চৌধুরী,কানাইঘাট প্রতিনিধিঃ

কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পুর্ব ইউনিয়নের লোহাজুরি গ্রামের মৃত সুরুজ গাজির ছেলে নজরুল ইসলাম নজু মিয়া নামে এক বৃদ্ধকে দু’পা,দু’হাত ও মাথায় কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

গতকাল শুক্রবার রাত আনুমানিক ১২ টার সময় মুসলিম পাড়া গ্রামের মাঝামাঝি জায়গায় এঘটনা ঘটে।

Manual4 Ad Code

ঘটনার জায়গা পরিদর্শন করে জানা যায় যে, রাত আনুমানিক ১২ টা ১০ মিনিটের সময় লোহাজুরি গ্রামের পাশের গ্রাম মুছলিম পাড়ার মাঝামাঝি একটি জায়গায় খালের পারে নজু মিয়ার রক্তাক্ত দেহ পড়তে দেখে পথযাত্রী লোকজন চিক-চিৎকার দিতে শুরু করে।

এমন সময় চারিদিক থেকে লোকজন এসে নজু মিয়ার রক্তাক্ত শরীর উদ্ধার করে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওয়ানা হন নজু মিয়ার ছেলে ও ভাতিজারা।

ওসমানী মেডিকেল কলেজে নেয়ার পরপরই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

Manual4 Ad Code

এদিকে ঘটনার পরপরই থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কানাইঘাট থানায় মামলা দায়ের করা হয়।

Manual1 Ad Code

পরে আজ সকালে লোহাজুরি গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজনভাবে নিহতের ভাই নুরুল ইসলাম, একই গ্রামের কালা মিয়া, কালা মিয়ার ছেলে সেলিম আহমদ ও শাহিন আহমদকে গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।