২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই সফর, ১৪৪৮ হিজরি

মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চৌহালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রমজান প্রামানিক – সিরাজগঞ্জ

admin
প্রকাশিত নভেম্বর ৪, ২০২০
মহানবী (স:) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে চৌহালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ রমজান প্রামানিক – সিরাজগঞ্জ

Manual4 Ad Code

 জেলা প্রতিনিধিঃ ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ (স:) এর কার্টন ও ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ও ফ্রান্সের সকল পণ্য বর্জনের দাবীতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি চৌহালী উপজেলার খাষপুখুরিয়া খারিজিয়া এতিম খানা মাদ্রাসা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ করে এসে চৌহালী সরকারি কলেজ মাঠে শেষ হয়। এরপর সেখানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চৌহালীর সর্বস্তরের তাওহীদী জনতা এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন,আলহাজ মওলানা মুহাম্মদ আশরাফ আলী । বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তাজউদ্দীন আহমদ, চরধীতপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ মোজাম্মেল হক, সাবেক অধ্যক্ষ শাহাব উদ্দিন, মাওঃ মো,আব্দুল হামিদ, মোজাহিদ কমিটির সম্পাদক মাও, মো, আবু তাহের, প্রভাসক আঃ ছাত্তার,কারি মাওলানা মোহাম্মদ ময়নালসহ তাওহিদী জনতার। পরে এমপি মহোদর ও ইউএনও বরাবর স্মারকলিপি পেশ করা হয়।