২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

দক্ষিণ সুরমায় রোগীকে শ্লীলতাহানী, চিকিৎসক কারাগারে

admin
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
দক্ষিণ সুরমায় রোগীকে শ্লীলতাহানী, চিকিৎসক কারাগারে

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

কে. আই. লিমন,সিলেট থেকেঃ-
সিলেটে রোগীর শ্লীলতাহানীর অভিযোগে ইকরাম হোসেন দুয়েল (৪২) নামে এক চিকিৎসককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

Manual1 Ad Code

গত সোমবার (২৬ অক্টোবর) বিকেলে তাকে সিলেট মহানগর হাকিম ২য় আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

দুয়েল দক্ষিণ সুরমার লাউয়াই গ্রামের মৃত মুখতার হোসেন ফয়ছলের ছেলে।

Manual3 Ad Code

পুলিশ জানায়, দক্ষিণ সুরমার রেলগেইটে ফয়ছল মেডিকেল হলে নিয়মিত রোগী দেখেন ইকরাম হোসেন দুয়েল।

Manual1 Ad Code

রবিবার বিকেলে ওই নারী সেখানে চিকিৎসা নিতে গেলে চিকিৎসক দুয়েল তার শ্লীলতাহানী করেন।

পরে ওই নারীর ভাই গিয়ে দুয়েলকে আটকে রাখে। পুলিশকে বিষয়টি অবহিত করা হলে পুলিশ দুয়েলকে গ্রেপ্তার করেন।

রাতেই ওই নারীর ভাই দুয়েলকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় একটি নারী নির্যাতনের মামলা দায়ের করেন।

সোমবার তাকে আদালতে তোলা হলে বিচারত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ইকরাম হোসেন দুয়েলের উপর নারী নির্যাতনে মামলা হয়েছে।

সোমবার আসামীকে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করেছেন।