২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে তিন নাইজেরিয়ার নাগরিক আটক

admin
প্রকাশিত জুলাই ২৪, ২০১৯
অবৈধভাবে ভারতে ঢুকতে গিয়ে তিন নাইজেরিয়ার নাগরিক আটক

Manual6 Ad Code

। সায়মন ওবায়েদ শাকিল,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

Manual4 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে তিনজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বিজিবি । মঙ্গলবার রাতে আখাউড়া উপজেলার ঘাগুটিয়া সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার সময় বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা তাদের আটক করেন।

Manual5 Ad Code

আটকরা হলেন- চিবুইক অলিভার (২৯), এলভিস চিজিওকি (২২) ও চিনেমেরে উকিচুকো (২৯)।
বুধবার দুপুরে তাদেরকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তবে কি উদ্দেশ্যে তারা ভারতে যেতে চেয়েছিল সেটি জানা যায়নি।
বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির বিষয়টি নিশ্চিত করে বলেন , ওই তিন নাইজেরিয়ান নাগরিকের বাংলাদেশের ভিসার মেয়াদ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। তারা দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে ঢুকার চেষ্টা করেছিল। সীমান্তে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী জাগো নিউজকে জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটকদের থানা প্রাঙ্গণে বসিয়ে রাখা হয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।