২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

উখিয়ার রিতা চাকমার অপহরনকারী রিদুয়ান!

admin
প্রকাশিত অক্টোবর ৭, ২০২০
উখিয়ার রিতা চাকমার অপহরনকারী রিদুয়ান!

Manual8 Ad Code

উখিয়ার রিতা চাকমার অপহরনকারী রিদুয়ান!

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

 

এইচ এম আমান,নিজস্ব প্রতিদেকঃ-
কক্সবাজারের উখিয়া উপজেলাধীন জালিয়াপালং ইউনিয়নের মনখালী চাকমা পাড়া এলাকার সুচি মোহন চাকমার মেয়ে রিতা চাকমা। সে গত ২৭ সেপ্টেম্বর সকাল ১০টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি।রিতার পরিবারের সকলের ধারনা রিতাকে অপহরন করা হয়েছে।রিতার বাবা গত ২৯ সেপ্টেম্বর উখিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।এ বিষয়ে রিতার পরিবারের পক্ষে একই এলাকার বদিউল আলমের ছেলে মোহাং রিদুয়ানকে সন্দেহ করা হয়। কক্সবাজারের কিছু অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়। এ সংবাদের সুএ ধরে প্রতিবেদক সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ঘটনা সম্পর্কে প্রতিবেদক এলাকার বেশকিছু মানুষের সাথে কথা বলেন। বিশ্বস্থসুত্রে জানা যায়, মনখালী কোনারপাড়ার প্রবাসী মোহাম্মদ ইউনুসের ছেলে রিদুয়ানের সাথে রিতা চাকমার প্রেমের সম্পর্ক রয়েছে।প্রতিবেদকের কাছে তাদের দু জনের সম্পর্কের প্রমান মিলেছে।আরো জানা যায়, এলাকার কিছু কুচক্রী মহল আসল ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য ঐ এলাকার বদিউল আলমের ছেলে মোহাং রিদুয়ানকে জড়িয়ে পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করছেন।এলাকায় বদিউল আলমের ছেলে মোহাম্মদ রিদুয়ানের একটা জনপ্রিয়তা আছে।জালিয়াপালং ইউনিয়নের মেম্বার ছৈয়দ আলম,মেম্বার মুছা ও মহিলা মেম্বার সুলতানা জানান ,তাহারা এ ঘটনার সংবাদ প্রকাশের পর তদন্ত করে দেখেছে বদিউল আলমের ছেলে মোহাং রিদুয়ান এ ঘটনার সাথে জড়িত নাই।এলাকার সচেতন মহল মনে করেন এটা অপহরন না প্রেম জনিত ঘটনা হতে পারে।সকাল ১০টার সময় অপহরন করা হলে কারো না কারো চোখে পড়ত।সচেতন মহল সুষ্ঠ তদন্ত করে আসল অপরাধী চিহ্নিত না হওয়া পর্যন্ত কাউকে হয়রানী না করার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীকে অনুরোধ জানান।