২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রকাশিত অক্টোবর ৬, ২০২০
ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

মোঃরুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

Manual6 Ad Code

 

নীলফামারীর ‘ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচী মধ্য দিয়ে পালিত হয়।

 

আজ ৬ অক্টোবর (মঙ্গলবার) “ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ’র ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দুপর ১টায় ডিমলা উপজেলা পরিষদ মাঠ হতে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতা মুলক সাইকেল র‍্যালি বের হয়। উক্ত সাইকেল র‍্যালিটি ডিমলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা মাঠে এসে শেষ হয়।

 

র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে সকলে আলোচনা সভায় মিলিত হয়। এসময় কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

 

Manual4 Ad Code

এসময় ডিমলা উপজেলা স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক অনুকুল কুমার রায়’র সঞ্চালনায় সভাপতি সেকেন্দার আলী বাদশার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, ডিমলা সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ মোখলেছুর রহমান, পল্লীশ্রী ম্যানেজার পুরান চন্দ্র বর্মণ, ডিমলা উপজেলা যুবলীগের আহবায়ক শৈলেন চন্দ্র রায়, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন’র নীলফামারী জেলা সহ-প্রধান স্বেচ্ছাসেবক আলাল উদ্দিন সহ সংগঠনের নেতা কর্মীগণ।

 

উক্ত আলোচনা শেষে ডিমলার প্রধান দুইটি পয়েন্টে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইন পরিচালনা করা হয়। ক্যাম্পেইন দুইটি সন্ধ্যা ০৬টা পর্যন্ত পরিচালিত হয়।

 

Manual3 Ad Code

সভাপতি সেকেন্দার বাদশা জানান,আমাদের এই সংগঠনটি ডিমলা থানার ৪৫টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিয়ে গঠিত একটি ঐক্য সংগঠন। ২০১৯ সালের আজকের এই দিনে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। সেদিন থেকে প্রতিষ্ঠানটি সুনামের সাথে নানা স্বেচ্ছামূলক কাজ করে আসছে। আজকের অনুষ্ঠানে যারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পরিশেষে সকলেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার অনুরোধ করছি।