২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৭ই রমজান, ১৪৪৭ হিজরি

ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত অক্টোবর ৪, ২০২০
ফুলবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

Manual3 Ad Code

 

 

 

 

হাবিবুর রহমান হাবিব,কুড়িগ্রাম প্রতিনিধি:-

কুড়িগ্রামের ফুলবাড়ীর কাশিপুর ইউনিয়নে পুকুরের পানিতে পড়ে বৈশাখী আক্তার নামের ১৬ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।

 

Manual5 Ad Code

ঘটনাটি ঘটেছে রবিবার (০৪ সেপ্টেম্বর ২০২০) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের হাজীটারি এলাকায়। নিহত কন্যা শিশু একই ইউনিয়নের বেড়াকুটি হাটের ঝাকুয়াটারী গ্রামের আলমগীর হোসেনের মেয়ে।

 

Manual7 Ad Code

 

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বাবা-মা ঢাকায় অবস্থান করেন গার্মেন্টসে চাকরি করার কারনে। শিশু বৈশাখী একই ইউনিয়নের ধর্মপুর হাজিটারী গ্রামে নানা একরামুল হকের বাড়িতে থাকে।

Manual4 Ad Code

 

রোববার সকালে শিশুটিকে খুঁজে পাচ্ছিল না নানা বাড়ির লোকজন। আশপাশ খোঁজাখুঁজি করে একই গ্রামের এমদাদুল হকের পুকুর থেকে শিশুটির ভাসমান লাশ উদ্ধার করে এলাকাবাসী। এ ঘটনায় পরিবারটিতে শোকের মাতম চলছে।

Manual7 Ad Code

 

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় জানান,এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।