২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

★★ যখন ছিলাম ★★

admin
প্রকাশিত জুলাই ২৩, ২০১৯

Manual5 Ad Code

(শোভা রাণী বিশ্বাস)
এখন কেন ঘরের কোনে
চুপটি করে থাকিস,
ঘরের দুয়ার বন্ধ করে
শিশুর মত কাঁদিস।
বুঝিস নি তো তখন
এইতো ছিলাম যখন,
রাগটা হলেই আমার দিকে
মারতিস ছুঁড়ে বাসন।
আজকে তো নেই আর
রাগটা আগের মত,
শান্ত হয়ে বসে থাকিস ঘরে
চিন্তা করিস আমায় অবিরত।
অভিমানের পাহাড় রেখে বুকে
আকাশসম করতি যে তুই বেশ,
ভুল টা বুঝে একা একা মনে

নিজের মনে নিজেই হতি শেষ।
কিবা হতো দূঃখটা ভাগ দিলে
না-হয় তোরই হালকা হতো মন,
দূঃখটা ভাগ করার মত কেউ ছিলাম

Manual7 Ad Code

নাকি তোরই আপনজন।
আজকে যে তুই আমায় হারা হয়ে
পাথরসম হয়ে থাকিস ঘরে,
সেদিন যদি বুঝতি আমায় তুই
তবে কি আর যেতাম আমি মরে।
এখন যতই কাঁদিস একা একা
পাবি না তো আমায় ফিরে আর,
সান্তনা টা থাকল মনে এই
ভালোবেসেছিলি তুই আমার।

Manual6 Ad Code