২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শন

admin
প্রকাশিত অক্টোবর ২, ২০২০
সিলেটে প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শন

Manual5 Ad Code

 

প্রতিমা নির্মাণ কাজ পরিদর্শন

 


——————————————

 

 

এম আব্দুল করিম, সিলেট জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

কথায় আছে হিন্দু ধর্মের বারো মাসে তের পার্বন। আর সনাতন ধর্মাবলম্বী মানুষদের প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। নানা আয়োজনের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মানুষজন একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন এই দিনে।

 

আর তাই দুর্গা দেবী কে বর্নিল সাজে সজ্জিত করতে এক মাস আগে থেকে শুরু হয় প্রতিমা নির্মাণ এবং সাজানোর কাজ।

 

 

Manual3 Ad Code

আর বিভাগীয় শহর সিলেটেও এর ব্যতিক্রম নেই। সিলেটের দলদলি চা বাগানেও চলছে প্রতিমা নির্মাণের কাজ। আজ সরেজমিনে দেবীর এ নির্মাণ কাজ পরিদর্শন করেন দলদলি চা বাগান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

 

 

এ সময় উপস্থিত ছিলেন চা বাগান পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মিন্টু দাস,সাধারণ সম্পাদক উপেন্দ্র দাস,অর্থ সম্পাদক মিলন দাস,সহসভাপতি অনিতা দাস,দলদলি যুব সংগের সভাপতি শ্রী মনোরঞ্জন দাস ও সাধারণ সম্পাদক অপু দাস প্রমুখ।

 

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

এ সময় তারা আসন্ন দুর্গাপূজা উদযাপনের জন্যে দেবীর নির্মাণ কাজ পরিদর্শন করেন এবং কোনোপ্রকার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা ছাড়া যাতে করে সুন্দর ভাবে আসন্ন দুর্গাপূজা উদযাপিত হয় সে বিষয়ে আলোচনা করেন।