২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক গাঁজা সহ আটক-২

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
ঝিনাইদহ সদর থানা পুলিশ কর্তৃক গাঁজা সহ আটক-২

Manual5 Ad Code

 

 

Manual2 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহঃ ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে ১১৫ (একশত পনের) গ্রাম গাঁজাসহ দুই গাঁজা ব্যবসায়ীকে আটক করেছে।

Manual6 Ad Code

 

শনিবার ( ২৬ সেপ্টেম্বর) রাতে আটককৃতদের মধ্যে সাইফুল ইসলাম নামে একজনের বসত ঘরের বারান্দা হতে গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।

Manual4 Ad Code

 

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা হয়েছে।

 

ঘটনার বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, শরের আরাপপুর চাঁন পাড়া এলাকায় এরা দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য (গাঁজা) বেচা- কেনা সহ যুব সমাজকে মাদকাসক্ত হওয়ার সহায়তা করে আসছিলো।

 

খবর পেয়ে এস আই রফিকুল ইসলাম রফিক শনিবার রাতে অভিযান চালায়ে তাদেরকে আটক করে।

 

আটককৃত দুই জনের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় নিয়মিত মামলা হয়েছে বলেও ওসি জানান।

Manual4 Ad Code

 

আটককৃতদের মধ্যে একজন, চানপাড়া বসবাসকারী জেলার শৈলকূপা উপজেলার খুলুম বাড়ীয়া গ্রামের পাঞ্জাব আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৫) এবং অপরজন চানপাড়ার বজলুর রহমানের ছেলে টুটুল হোসেন (২৭)।