২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

রাজনগরের ফতেপুরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৯, ২০২০
রাজনগরের ফতেপুরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

Manual7 Ad Code

রাজনগরের ফতেপুরে উৎসবমুখর পরিবেশে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

Manual4 Ad Code

 

 

Manual1 Ad Code

 

মোঃ বিলাল উদ্দিন,নিজস্ব প্রতিবেদক:-

গণতন্ত্রের মানসকন্যা, সফল রাষ্ট্রনায়ক, বঙ্গবন্ধু তনয়া, মানবতার মা,দেশরত্ন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ১নং ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগ, রাজনগর, মৌলভীবাজারের উদ্যোগে “জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিল” ও কেক কাটার এর অনুষ্ঠান স্থানীয় ইউনিয়ন অফিসে ২৮ সেপ্টেম্বর ২০২০ বিকাল তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে।

 

 

উক্ত অনুষ্ঠান ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শুধেন্দু দাস অমলের উপস্থাপনায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজর আলী।

 

Manual6 Ad Code

বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবুল হোসেন সাবেক মেম্বার, বীরমুক্তিযোদ্ধা পরিমল দাস, অনুকূল সরকার,ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র দাস, রমিজ আলী, সিলেট মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সাবেক সদস্য ও হাল হাম্বার রিজিওন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মবশ্বির আলী মবই, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গেন্দু মিয়া, আওয়ামী লীগ নেতা রুপাই মিয়া, অপরেশ দাস অপু, সাইফুর রহমান, রাজনগর উপজেলা যুবলীগের কার্যকরী কমিটির সহ সম্পাদক শামীম আহমদ শুভ, সদস্য রুবেল আহমদ, মুক্তাদির আলী, যুবলীগ নেতা মুস্তাক আহমদ, আবিদ আহমদ দিপু, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান, সহ সভাপতি আব্দুল মুকিত, রুয়েল মিয়া,খালেদ আহমদ, নওশাদ মিয়া, ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অভিনাষ বিশ্বাস, সাংবাদিক শেখ নজরুল ইসলাম ও আদনান জয়নুল প্রমুখ।

 

Manual5 Ad Code

 

পবিত্র কুরআন তেলাওয়াত করেন রাজনগর উপজেলা তরুণ প্রজন্ম লীগের যুগ্ম সাধারণ জয়নুল মাহমুদ। দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার মাহমুদ। নেত্রীবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন ২০২১- ২০৪১ বাস্তবায়নের জন্য ঐক্যবদ্বভাবে দলীয় কর্মসূচি পালন করার উদাত্ত আহ্বান জানান।