২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২০
ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন

Manual5 Ad Code

 

মোঃ রুহুল আমিন,স্টাফ রিপোর্টার (নীলফামারী):

Manual1 Ad Code

আজ স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার জ্যেষ্ঠ সন্তান এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় ১৯৪৭ সালের আজকের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

Manual6 Ad Code

 

Manual8 Ad Code

 

(২৮ সেপ্টেম্বর) সোমবার নীলফামারীর ডিমলায় সকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার (মিন্টুর) সঞ্চালনায় ডোমার ডিমলা (নীলফামারী ১) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব তবিবুল ইসলাম, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম সিরাজ,জেলা পরিষদ সদস্য ‌ফেরদৌস পারভেজ, ছাত্রলীগের আহবায়ক আবু সায়েম সরকার সহ উপজেলা আওয়ামীলীগের সকল নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

 

বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরপর তিনবার এবং এ পর্যন্ত চারবার প্রধানমন্ত্রী হওয়ার ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। নিজের বলিষ্ঠ নেতৃত্ব ও সাহসী কর্মকাণ্ড দিয়ে আরও আগেই জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শেখ হাসিনা। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে তার বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব জাতি হিসেবে আমাদের গৌরবান্বিত করেছে।

 

স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠতে যে শর্ত দরকার, তা পূরণ করায় আবেদন করার যোগ্য হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ।

 

 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে তার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।