২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

পাবনা-৪ আসন ঈশ্বরদী ও আটঘরিয়াই উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৬, ২০২০
পাবনা-৪ আসন ঈশ্বরদী ও আটঘরিয়াই উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী

Manual5 Ad Code

পাবনা-৪ আসন ঈশ্বরদী ও আটঘরিয়াই উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বিপুল ভোটে বিজয়ী।

 

 

 

মো : ইয়াছিন শেখ, ঈশ্বরদী প্রতিনিধি :

জাতীয় সংসদের পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘোরিয়া) উপনির্বাচনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে ২ লাখ ৩৯ হাজার ৯২৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৭৬ ভোট।

 

 

এছাড়াও লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির প্রার্থী রেজাউল করিম খোকন পেয়েছেন ৩ হাজার ৭৪ ভোট। ঈশ্বরদীর ৮৪টি এবং আটঘোরিয়ার ৪৫টি মোট ১২৯টি কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোট গ্রহণ করা হয়। দুই উপজেলায় মোট ভোটার ছিল ৩ লাখ ৮১ হাজার ১১২ জন।

 

Manual3 Ad Code

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোট বাতিল করে পুনরায় নির্বাচনে দাবি জানান।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস বিজয়ের ফলাফল পাওয়ার পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়াবাসীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আবারো এখানে মুক্তিযুদ্ধ পক্ষ শক্তির বিজয় অর্জিত হলো।’

 

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও এই নির্বাচনের সমন্বয়ক এস এম কামাল হোসেন নৌকার প্রার্থী বিজয়ী হওয়ায় ঈশ্বরদী ও আটঘোরিয়ার মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা সরকারের এই এলাকায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। এসময় তিনি এই এলাকার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ধন্যবাদ জানান।