২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে দাউদপুর ইউপি নির্বাচনে নৌকা পেল জাহাঙ্গীর মাস্টার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২০
রূপগঞ্জে দাউদপুর ইউপি নির্বাচনে নৌকা পেল জাহাঙ্গীর মাস্টার

Manual5 Ad Code

 

ফয়সাল আহমেদ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার।

 

Manual7 Ad Code

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

 

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

ওই সভায় প্রার্থী চূড়ান্ত করা হয়। প্রসঙ্গত , ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বুধবার ।

 

Manual7 Ad Code

মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর শনিবার । প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর শনিবার।

Manual7 Ad Code

 

প্রার্থীদের প্রতীক বরাদ্দ ৪ অক্টোবর। এবার আওয়ামী লীগের তিনজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

 

 

তারমধ্যে অন্যতম ছিলেন সাবেক চেয়ারম্যান ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা।

Manual8 Ad Code

 

আওয়ামীলীগের প্রার্থী চূড়ান্ত হলেও এই রিপোর্ট লেখা পর্যন্ত বিএনপির প্রার্থী চূড়ান্তের খবর পাওয়া যায়নি।