১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই সফর, ১৪৪৮ হিজরি

আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের আরপি ও খিদিরপুর বাজার প্রাঙ্গনে স্কুল মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের আরপি ও খিদিরপুর বাজার প্রাঙ্গনে স্কুল মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের আরপি ও খিদিরপুর বাজার প্রাঙ্গনে স্কুল মাঠে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

 

 

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধিঃ

রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, আটঘরিয়া উপজেলা শাখা কতৃক আয়োজিত এক পথ সভা অনুষ্ঠিত হয় আর পি বাজার সংলগ্ন রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে।

 

উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক, ঈশ্বরদী উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান, পাবনা জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ- সভাপতি , ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সৈনিক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

 

 

নুরুজ্জামান বিশ্বাস তার বক্তৃতায় বলেন, আমি ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা করেছি, বঙ্গবন্ধু পাশে থেকে রাজনীতি করেছি, আমি সারা জীবন সৎ ভাবে জীবন যাপন করেছি। আমি বার বার ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি।

 

শুধু মাত্র আপনাদের ভোটের মাধ্যমে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা , মানবতার মা আমাকে পাবনা ৪ আসনে ( ঈশ্বরদী- আটঘরিয়া) উপ- নির্বাচনে নৌকা প্রতিক দিয়েছেন।

Manual7 Ad Code

 

আপনাদের সেবা করা করার সুযোগ দিয়েছে, তাই আপনারা ২৬ তারিখ সারাদিন বাড়ির মা বোন দের সাথে নিয়ে সকাল সকাল ভোট কেন্দ্রে যাবেন এবং নৌকা মার্কায় ভোট দিবেন। আর ভোটের আগের দিন থেকে নৌকা বিজয় সুনিশ্চিত না হওয়ার পর্যন্ত ভোট কেন্দ্রে অবস্হান করতে হবে।

 

 

বাড়ির মা বোন দের সাথে নিয়ে আশে পাশে আরো দশ বিশ বাড়ির মা বোনদের সাথে নিয়ে ভোট কেন্দ্রে ভোট দিতে আসবেন। এর পড় খিদিরপুর আব্দুল খালেক উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পথ সভায় তিনি যোগ দেন। তিনি বলেন আপনারা ভোট গুনা না হওয়া পর্যন্ত নেতা কর্মীদের ভোট কেন্দ্রে অবস্হান করতে বলেন । ঈশ্বরদী আটঘরিয়া মানুষের পাশে দাড়ানো জন্য এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় মার্কায় ভোট দিন।

 

তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে ঈশ্বরদী – আটঘরিয়া সমান ভাবে উন্নয়ন করবো, যদি ঈশ্বরদী অনুমোদন আসে সেখান থেকে আপনাদের জন্য কেটে আটঘরিয়া উপজেলার উন্নয়নকল্পে যোগ দিবো। সবার সুস্বাস্থ্য কামনা ও দোয়া চেয়ে আবারো নৌকার ভোট চান।

Manual1 Ad Code

 

 

এসময় বক্তব্য রাখেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান, পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম লাল,তিনি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিন।

 

 

পথসভায় আরো বক্তব্য রাখেন,সাবেক এমপি জনাব, পাঞ্জাব আলী বিশ্বাস,
সভাপতি, আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগ, ও, পৌর চেয়ারম্যান, শহিদুল ইসলাম রতন, আব্দুল গফুর মিয়া,সাধারণ সম্পাদক, মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান, আলী মুর্তজা সনি বিশ্বাস, পাবনা জেলা যুবলীগের আহবায়ক, ,আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান তানভীর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সুযোগ্য পুত্র তহিদুল ইসলাম দোলন বিশ্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মেহজামিন শিরিন প্রিয়া, মিজানুর রহমান স্বপন, ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, রাজন বিশ্বাস সহ আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মীরা পথ সভায় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

 

 

পথসভায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আব্দুল বারী সরদার, যুগ্ম আহ্বায়ক, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ,আটঘরিয়া উপজেলা শাখা।

 

উক্ত পথসভা অনুষ্ঠান পরিচালনা করেন রেজওয়ানুর রহমান রাজু, সাবেক ছাত্রলীগ সভাপতি মাজপাড়া ইউনিয়ন।

Manual7 Ad Code