৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

ঈশ্বরদীতে উপ- নির্বাচন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের কর্মীসভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০
ঈশ্বরদীতে উপ- নির্বাচন উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের কর্মীসভা অনুষ্ঠিত

Manual5 Ad Code

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি :-

আগামী ২৬শে সেপ্টেম্বর পাবনা ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে উপ নির্বাচন উপলক্ষে
ঈশ্বরদীতে জাতীয় শ্রমিকলীগের আনন্দ মিছিল ও কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual1 Ad Code

শুক্রবার ( ১৮ই সেপ্টেম্বর) সকালে জাতীয় শ্রমিকলীগের সভাপতি ফজলুল হক মন্টু’র ঈশ্বরদীতে আগমনে সড়ক পরিবহন শ্রমিকলীগ
ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সাগর সরদার তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

 

এরপর সাগর সরদার এর নেতৃত্বে বিশাল একটি আনন্দ মিছিল বাংলাদেশ সুগারক্রপ ইনিস্টিটিউশনে ঈশ্বরদী শ্রমিকলীগের নির্বাচনী কর্মীসভায় অংশগ্রহণ করেন।

 

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের সভাপতি সাগর সরদার, সাধারন সম্পাদক শ্রী আশুতোষ কুন্ডু সহ ঈশ্বরদী উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

কর্মীসভায় অংশ নিয়ে বক্তারা বলেন, আগামী ২৬ তারিখের নির্বাচনে ঈশ্বরদী আটঘরিয়া আসনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে আবারো এ আসন উপহার দিতে হবে।

 

নৌকাকে বিপুল ভোটে জয়ী করতে দলের সকল নেতাকর্মীদের একসাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহব্বান জানান বক্তারা।

Manual4 Ad Code

 

উল্লেখ্য পাবনা ৪ ( ঈশ্বরদী আটঘরিয়া) আসনে উপনির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আওয়ামীলীগের পক্ষে মনোনয়ন দেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস কে।

Manual1 Ad Code