২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

পোরশায় ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৫, ২০২০
পোরশায় ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

Manual1 Ad Code

 

Manual6 Ad Code

নাঈম উদ্দিন, নওগাঁ জেলা প্রতিনিধিঃ-

Manual3 Ad Code

নওগাঁর পোরশায় ৯০ বোতল ফেনসিডিলসহ মকবুল হোসেন ধলু ও মনিরুল ইসলাম মনি নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ।

 

Manual1 Ad Code

আটকৃত মকবুল হোসেন ধলু চাঁপাইনবাগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বিজিপুর গ্রামের মৃত মোস্তফার ছেলে ও মনিরুল ইসলাম মনি একই গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে।

 

জানা গেছে, গত সোমবার সন্ধায় উপজেলার ছাওড় ইউপির দক্ষিণ লক্ষিপুর গ্রাম থেকে ৯০ বোতল ফেনসিডিল নিয়ে তারা নিয়ামতপুর উপজেলার শিবপুর বাজারে যাচ্ছিল।

 

Manual1 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে পোরশা থানা পুলিশ উপজেলার দক্ষিন লক্ষিপুর এলাকা থেকে ৯০বোতল ফেনসিডিলসহ তাদের দু’জনকে হাতেনাতে আটক করে।

 

পোরশা থানার অফিসার ইনচার্জ শফিউল আজম খান জানান, এ ব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে।

 

আটকৃত দু’জনকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।