২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

শৈলকুপায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২০
শৈলকুপায় ৭ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

Manual6 Ad Code

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে ৭ বছরের এক কন্যা শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক কলেজ ছাত্রের বিরুদ্ধে।
সোমবার সকালে শৈলকুপা উপজেলার পদমদি গ্রামে এ ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নির্যাতিতার স্বজনার জানান, সকালে ওই শিশু প্রতিবেশী আলমগীর হোসেনের বাড়ির ফ্রিজে রাখা মাছ আনতে যায়।

 

এসময় আলমগীর হোসেনের ছেলে কলেজ ছাত্র আশিক তাকে একা পেয়ে জোরপুর্বক ধর্ষন করে। নির্যাতিতা বাড়িতে এতে বিষয়টি বাবা-মাকে বললে তাকে সেখান থেকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

 

সেখান থেকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এ দিকে এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত আশিক।

 

Manual8 Ad Code

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, শিশু কন্যার পরিবারের লোকজন থানায় এসেছিলো। তবে এখন পর্যন্ত তারা লিখিত অভিযোগ দেয়নি। ঘটনার সাথে জড়িতকে আটক করতে অভিযান চলছে।