২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৩রা রমজান, ১৪৪৭ হিজরি

ঈশ্বরদীতে প্রেমের অপরাধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
ঈশ্বরদীতে প্রেমের অপরাধে স্কুল ছাত্রকে পিটিয়ে হত্যা

Manual5 Ad Code

 

মো: ইয়াছিন শেখ,ঈশ্বরদী প্রতিনিধি :

ঈশ্বরদীতে প্রেমের অপরাধে স্কুল ছাত্র প্রেমিককে পিটিয়ে হত্যা করেছে প্রেমিকার স্বজনরা।

 

রোববার ( ১৩ সেপ্টেম্বর) বিকালে ঈশ্বরদী উপজেলার সাড়া মাজদিয়া এলাকার আব্দুল হালিমের ছেলে হৃদয় আহমেদ (১৮) কে পিটিয়ে খুন করার ঘটনা ঘটেছে।

 

Manual8 Ad Code

এলাকাবাসী পুলিশ ও হাসপাতাল সূত্রে জানাগেছে ঈশ্বরদী সাড়া ঝাওদিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী হৃদয় আহমেদের সাথে পৌর এলাকার সাড়া গোপালপুর মতি মোল্লার মোড় এলাকার ইসলাম হোসেনের মেয়ে খাদিজার(১৮) প্রেমের সম্পর্ক ছিল।

Manual6 Ad Code

 

এই সম্পর্কের কারণে গত শনিবার সন্ধার পর হৃদয় খাদিজার সংগে দেখা করতে যায়।

 

ওই সময় খাদিজার বাড়ীর মানুষ হৃদয়কে দেখে ফেল্লে হৃদয় চলে আসে। তবে হৃদয়ের মোবাইলটি থেকে যায় খাদিজার কাছে।

 

রবিবার বিকালে হৃদয় খাদিজার কাছ থেকে মোবাইলটি আনতে গেলে খাদিজার দুই ভাই হৃদয়কে প্রচন্ড মারধোর করে।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এক পর্যায়ে হৃদয় সংগা হারিয়ে ফেল্লে আনিছ ও সজিব হৃদয়কে ঈশ্বরদী উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

 

ডাক্তার তাসনীম তামান্না স্বর্ণা আরও জানান পরীক্ষা করে দেখা গেছে হাসপাতালে আনার অনেক আগেই হৃদয়ের মৃত্যু হয়েছে। সংবাদ লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

 

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।