২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ভান্ডারিয়া উপজেলা আ‘লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
ভান্ডারিয়া উপজেলা আ‘লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সুমন মল্লিক, বিশেষ প্রতিনিধিঃ-
আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে এক কর্মী সমাবেশ গতকাল রোববার দুপুরে স্থানীয় রিজার্ভ পুকুর পাড়ে অনুষ্ঠিত হয়।

 

Manual6 Ad Code

এতে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ হাকিম হাওলাদার।

Manual5 Ad Code

 

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারের সভাপতিত্বে বক্তৃতা করেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামলীগ সহ সভাপতি মো. লিয়াকত হোসেন তালুকদার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু, সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার উপজেলা আওয়ামীলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

 

সমাবেশে বক্তারা আসন্ন পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করাসহ উপজেলার সবকটি ইউনিয়নে চেয়ারম্যান মেম্বর, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেয়ার ঘোষনা করা হয়।