২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

হাসপাতালে মাদকের আসামির পাকস্থলী হতে ইয়াবা উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১৩, ২০২০
হাসপাতালে মাদকের আসামির পাকস্থলী হতে ইয়াবা উদ্ধার

Manual3 Ad Code

 

মোঃ আল আমিন হোসেন,চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম গোয়েন্দা টিম কর্তৃক ১০ সেপ্টেম্বর ২০২০ তারিখ ১১.৩০ ঘটিকায় চট্টগ্রাম মহানগরীর কাজীরদেউরী মোড়ে অভিযান চালিয়ে আবুল হোসেন (২৯) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৩০০ পিস আটক করে।

Manual2 Ad Code

 

তার কথাবার্তা অসংলগ্ন হলে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি স্বীকার করে যে,সে স্কচটেপ মোড়ানো ছোট পোটলায় ৭০০/- ইয়াবা সেবন করেছে। ইয়াবার পোটলা গুলো তার পাকস্থলীতে রয়েছে।

 

অতঃপর আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দাযের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী ওয়ার্ডে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

 

অতঃপর দীর্ঘ ৪৮ ঘন্টা পর চিকিৎসারমাধ্যমে তার পাকস্থলীর হতে ১৪ পোটলায় প্রতি পোটলায় ৫০ পিস করে মোট ৭০০ পিস মিথাইল এ্যামফিটামিন মিশ্রিত ইয়াবা উদ্ধার ও জব্দ করে।

 

অতঃপর ১২ সেপ্টেম্বর উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকার এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান শেষে উপ পরিদর্শক (গোয়েন্দা) মোহাম্মদ টিপু সুলতান কতৃক আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

কোতোয়ালি সিএমপি থানার মামলা নং ২৩, তারিখ ১০/০৯/২০২০,. আসামির গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলা সাটুরিয়া থানার পশ্চিম শিমুলীয়া গ্রামে।

 

তার পিতার নাম লাল মিয়া।সে দীর্ঘদিন যাবত কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা হতে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও ইয়াবা বিক্রয় করে। আসামি একজন ইয়াবার ব্যবসায়ী।