২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহে মাদক মামলায় ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
ঝিনাইদহে মাদক মামলায় ৭ বছর সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

Manual8 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহে হারুন শেখ ওরফে পান্না (৩৫) নামে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত দীর্ঘদিন যাবত পলাতক থাকার পর আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে তার নিজ বাসা থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।

 

Manual6 Ad Code

গ্রেফতারকৃত আসামী পান্না ঝিনাইদহ পৌর এলাকার আরাপপুর সি এন বি পুকুর পাড়ার মৃত ইসমাইল শেখ’র ছেলে।

 

Manual1 Ad Code

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ২০১৬ সালে মাদক মামলায় বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে হারুন শেখ ওরফে পান্নাকে আদালত সাত (০৭) বছর সশ্রম কারাদন্ড এবং ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরো ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন। যার মামলা নং- জি আর ৪৩৫/১৬।

 

ওসি আরও বলেন, মামলার রায় হওয়ার পর দীর্ঘ দিন তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন।

 

Manual2 Ad Code

আসামী বাড়িতে আছে এমন সংবাদের ভিত্তিতে এস আই এমদাদের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল অভিযানে পাঠিয়ে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual3 Ad Code