২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

পটুয়াখালী মির্জাগঞ্জের ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
পটুয়াখালী মির্জাগঞ্জের ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

Manual6 Ad Code

 

টি. আই. অশ্রু,পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালী মির্জাগঞ্জের ডাকাত দলের দুই সদস্য মো: হুমায়ন কবির (৪৫) ও এমদাদুল হাসান (২৮) গ্রেফতার করেছে থানা পুলিশ ।

Manual8 Ad Code

 

বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরের পরে বরগুনার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই মির্জাগঞ্জ
উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের মকুমা গ্রামের সাবেক সেনা সদস্য মোঃ মামুন মোল্লার বাড়িতে একটি ডাকাতির ঘটনা ঘটলে এরই প্রেক্ষিতে গত ২০ শে জুলাই মির্জাগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করে তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরের সময় গোপন সংবাদের বিত্তিতে জেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

 

Manual6 Ad Code

এবিষয়ে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( ওসি) এম. আর শওকত আনোয়ার প্রতিবেদককে জানান, এদের মধ্যে হুমায়নের বিরুদ্ধে ঢাকার রাজবাড়ি ও বরগুনা থানায় একাধিক মামলা রয়েছে।

 

গ্রেফতারকৃতদের পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে।