২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কোটচাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
কোটচাঁদপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

সুলতান আল একরাম.ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পাশপাতিলা বাজার থেকে গাঁজাসহ শাকিল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

 

Manual3 Ad Code

বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল হোসেন যশোরের চৌগাছা উপজেলার ইলিশমারী গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

 

Manual7 Ad Code

র‌্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন জানান গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে কোটচাঁদপুর এলাকা দিয়ে মাদক পাচার করা হচ্ছে।

Manual4 Ad Code

 

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। এসময় অভিযান চালিয়ে ৮৪০ গ্রাম গাঁজাসহ শাকিলকে আটক করা হয়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়েছে।