২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৪ঠা রমজান, ১৪৪৭ হিজরি

ঝিনাইদহে নিজ ঘর থেকে হিজড়া’র লাশ উদ্ধার

admin
প্রকাশিত সেপ্টেম্বর ১০, ২০২০
ঝিনাইদহে নিজ ঘর থেকে হিজড়া’র লাশ উদ্ধার

Manual7 Ad Code

 

সুলতান আল একরাম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার উদয়পুর গ্রামে নিজ ঘর থেকে কারিশমা (৪০) নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।

Manual7 Ad Code

 

স্থানীয়রা জানায়, উদয়পুর গ্রামে ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র বাড়ি তৈরী করায় শহরের টার্মিনাল এলাকার এক ব্যক্তির কাছে তিনি বাড়িটি বিক্রি জন্য বায়না করেছেন।

 

Manual7 Ad Code

বুধবার দুপুরে ওই বাড়িতে ক্রেতারা গেলে তার নিজ ঘরে লাশ দেখতে পায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

নিহতের ভাই নুরুন্নবী বলেন, কারিশমার ঘরের ফ্যানের সাথে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। বিছানায় বসা অবস্থায় ফ্যানের সাথে ঝুলছে।

 

Manual1 Ad Code

তাকে হত্যার পর ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। টাকা ও গহনার কারণে কে বা কারা তাকে হত্যা করেছে।

Manual7 Ad Code

 

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া এটি হত্যা নাকি আত্মহত্যা তা বলা যাচ্ছে না।