২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২০
মাধবপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের জেল

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

মোঃ জাকির হোসেন,মাধবপুর প্রতিনিধিঃ-

Manual6 Ad Code

হবিগঞ্জের মাধবপুরে মোঃইউসুফ আলী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Manual5 Ad Code

 

ইউসুফ আলী হবিগঞ্জ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমান এর ছেলে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ দণ্ড প্রদান করেন।

 

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, ভোর ৬টার সময় কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মস্তোফার নেতৃত্বে পুলিশ উপজেলার ধর্মঘর খাল গুদাম এলাকার এলজিইডি রাস্তার উপর অভিযান চালিয়ে (০২ কেজি) ভারতীয় গাঁজাসহ ওই ব্যক্তিকে আটক করে।পরে ভ্রামমাণ আদালতের বিচারক তাকে ৬ মাসের সাজা দেন।

Manual8 Ad Code