২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নকল কবিতা – প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলাম

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২০
নকল কবিতা – প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলাম

Manual1 Ad Code

নকল কবিতা
প্রিন্সিপাল মোঃ জহুরুল ইসলাম

Manual5 Ad Code

আমি তোমাকে চাই
সকাল সন্ধ্যা কাকডাকা ভোরে চাই
নিশিরাত জেগে চাই!!!
বুকের পাজরে চাই দ্বিধা-দ্বন্দ্বে শয়নে স্বপ্নের সাগরে চাই!!!
রক্তের লোহিতসাগরেও তোমাকে চাই
অমাবশ্যার অন্ধকারে
পূর্নিমার আলোতে আমি তোমাকে চাই
আমি আমৃত্যু আজন্ম
শ্রদ্ধা বিশ্বাস ভক্তি ও ভালোবাসার অর্ঘে
সংকোচহীন তোমাকে
নক্ষত্রের বাজারের বৈশাখ বসন্তের শেষ
ফেরিওয়ালা তোমাকে চাই!!
অলক্ষ্যে অন্দরে মেধা মননে মৃত্তিকায়ও
আমি তোমাকে চাই!!!
শ্রীকান্তের রাজলক্ষ্মীর ঘৃনা লজ্জায় আমি
তোমাকেই চাই!!!!
অনুভব অনুভূতির অনুরাগের সোনালি সেই
রাগিণী সন্ধ্যায়!!!
বিশ্বকর্মার বাসরে আমি শুধুমাত্র ক্ষণচারী
তোমাকেই চাই!!!
আদ্যপান্ত অসার অসম্ভব অসুখেও আমি
তোমাকেই চাই!!!!
শীতের সকালে আড়ষ্ট বিকেলের অবসরে
তোমাকেই চাই!!!
শামসুর রহমানের সকালের চায়ের চুমুকে
তোমাকেই চাই!!!
আমার অনু পরমাণু অনু চক্রিকায় ইথারে
তোমাকেই চাই!!!
সর্ব শেষ শেষপর্যন্ত তুমি না চাইলেও আমি
তোমাকেই চাই!!!

Manual1 Ad Code