২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই রমজান, ১৪৪৭ হিজরি

ভারতে আটকে পড়া সম্প্রতি ফেরৎ চিলমারীর জেলেদের মাঝে প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২০
ভারতে আটকে পড়া সম্প্রতি ফেরৎ চিলমারীর জেলেদের মাঝে প্রতিমন্ত্রীর ত্রাণ বিতরণ

Manual1 Ad Code

 

রুবেল মিয়া,চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ২৫ জেলে ভারতের জেল থেকে মুক্তি পেয়ে আসা এবং নিহত ১জনের পরিবারের মাঝে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন খাদ্য সহায়তা প্রদান করেছেন।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) দুপুরে চিলমারী উপজেলা পরিষদ সভা কক্ষে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়। উপজেলা প্রশাসন চিলমারীর আয়োজনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নুর- ই জান্নাত রুমির সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুস সরকার, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন,

 

Manual2 Ad Code

মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, জেলা পরিষদ সদস্য রেজাউল করিম লিচু, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম প্রমুখ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

প্রধান অতিথি বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, চিলমারীর জেলেরা যেন আর ভারতে মাছ ধরতে না যেতে হয় সেজন্য চিলমারীতে মাছের উৎপন্ন করা হবে বলে জানিয়েছেন ।